ভূমিকমন্ত্রণালয় দেশের মাঠ পর্যায়ের সব ভূমি অফিসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে। চিঠিটি সম্প্রতি সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সহকারী কমিশনার (ভূমি)-র কাছে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে আকস্মিক অগ্নিদুর্ঘটনা ঘটার কারণে জরুরি সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:
-
জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন
-
উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে নিরাপত্তা জোরদার করা
-
অগ্নিদুর্ঘটনা বা অন্যান্য বিপর্যয় রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ
চিঠিতে সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।
রবিউল ইসলাম 












