Hi

০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবার যাত্রা শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১০:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ১০৯ জন দেখেছে

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আনুষ্ঠানিকভাবে চালু হলো ই-পাসপোর্ট সেবা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনজুর–ই–এলাহী, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক শিহাব উদ্দিন খান এবং ডিআইপির প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক মো. আনোয়ার পারভেজ। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত সিতওয়াত নাঈম ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদকে গভীর শ্রদ্ধা জানান এবং মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি বলেন, আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা চালুর মধ্য দিয়ে ইথিওপিয়া ও এর পার্শ্ববর্তী তিন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া আরও দ্রুত ও আধুনিক হবে। এতে প্রবাসীদের মর্যাদা ও সুবিধা দুটোই বাড়বে।

রাষ্ট্রদূত আরও জানান, সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর এই ই-পাসপোর্ট বাংলাদেশের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর নিরাপত্তা বৈশিষ্ট্য ও বিশ্বমানের মানদণ্ডের কারণে ভবিষ্যতে আরও অনেক দেশ বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হতে পারে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবার যাত্রা শুরু

আপডেট সময় : ১০:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫