Hi

১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রের কোটি টাকার ক্ষতি—সাবেক রাষ্ট্রপতি হামিদকে ঘিরে দুদকের অনুসন্ধান

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকার ক্ষতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, দুদক কোনো ব্যক্তির পরিচয় বিবেচনা না করে কেবল অভিযোগের গ্রহণযোগ্যতা ও প্রমাণযোগ্যতাকে গুরুত্ব দিয়ে থাকে। নিকুঞ্জের লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে অবস্থিত তিনতলা ডুপ্লেক্স বাড়িটিতে ২০২৩ সালের এপ্রিলে পরিবারসহ ওঠেন আবদুল হামিদ।

তার বিরুদ্ধে অভিযোগ, বাড়িটির দুই পাশের রাস্তা হাঁটার উপযোগী করে সাজাতে গিয়ে নান্দনিক ডেক, ঝুলন্ত সেতু এবং খালসংলগ্ন আধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে সরকারি অর্থের ব্যাপক অপচয় হয়েছে। এসব নির্মাণকাজের মাধ্যমেই রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের কোটি টাকার ক্ষতি—সাবেক রাষ্ট্রপতি হামিদকে ঘিরে দুদকের অনুসন্ধান

আপডেট সময় : ০৩:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫