আগামী বছর বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন,
“আগামী বছর বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন হবে। ১২ কোটি ৭০ লাখেরও বেশি ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এর মাধ্যমে বাংলাদেশ আবারও বৈশ্বিক গণতান্ত্রিক অঙ্গনে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করবে।”
রাষ্ট্রদূত আরও বলেন, “এই নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, আঞ্চলিক ও বৈশ্বিক গণতন্ত্রের জন্যও গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন বিশাল চ্যালেঞ্জের প্রস্তুতিতে ভালো কাজ করছে। আমি তাদের এবং বাংলাদেশের জনগণকে শুভকামনা জানাই।”
আসন্ন জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, দেশের একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রয়োজন—যেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।”
জাতীয় অপরাধ প্রতিরোধ প্রতিবেদক 












