Hi

০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কনটেন্ট বানাতে গিয়ে মোটরসাইকেল পুড়িয়ে ফেললেন শাহ আজম

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১৩৫ জন দেখেছে

কক্সবাজারের টেকনাফে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করতে গিয়ে নিজের মোটরসাইকেল পুড়িয়ে ফেলেছেন শাহ আজম নামে এক যুবক। রোববার (৭ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার হ্নীলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ জামাল হোছনের ছেলে শাহ আজম ও তার সহযোগীরা জন্মদিন উপলক্ষে এক ব্যতিক্রমী আয়োজন করেছিলেন। ভিডিওতে দেখা যায়—আজমের বন্ধু সেলিম মোটরসাইকেলে পেট্রোল ঢালছেন এবং আজম মশাল হাতে দাঁড়িয়ে আছেন। মুহূর্তের মধ্যেই আগুন লেগে মোটরসাইকেলটি দাউদাউ করে জ্বলে ওঠে। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তারা সরে গিয়ে দুর্ঘটনা থেকে রক্ষা পান। পরে পাশে থাকা কয়েকজন যুবক পানি ও বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

ভিডিওতে দেখা যায়, পাশে থাকা একটি ব্যাডমিন্টন কোর্টে ‘30 Years’ শব্দটি আগুন দিয়ে সাজানো হয় তার জন্মদিন উদযাপনের জন্য।

ঘটনার পর ভিডিওবার্তায় শাহ আজম দাবি করেন, এটি ছিল ভুলবশত ঘটে যাওয়া ঘটনা। তিনি সবাইকে অনুরোধ করেছেন ঝুঁকিপূর্ণ ট্রেন্ড অনুসরণ না করার জন্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কনটেন্ট নির্মাতা বেলাল হোসেন পুরো ঘটনাটি ধারণ করেছিলেন। অন্য এক ক্রিয়েটর লোকমান বলেন, জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ‘থটস অব বিল্লাল’-এর ভিডিও দেখে অনেকে অন্ধভাবে অনুকরণ করছেন। এমন কনটেন্ট বানাতে গিয়ে জীবনও হারাতে পারত তারা।

এর আগে, গত ২৮ নভেম্বর ময়মনসিংহের গৌরপুরে ‘শীতকালীন কনটেন্ট’ বানাতে গিয়ে আলোচিত নির্মাতা আল আমিন দগ্ধ হন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

অপরদিকে, স্থানীয়ভাবে আলোচনায় এসেছে, শাহ আজম আগামী হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। নিজ প্রচারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন মানবিক সহায়তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।

জানা যায়, শাহ আজম ২০১৯ সালে টেকনাফে আত্মসমর্পণ করা ১০২ জন আত্মস্বীকৃত মাদক কারবারির একজন। দুই বছর কারাবাসের পর মুক্তি পেলেও ২০২১ সালের মে মাসে এক লাখ ইয়াবাসহ তাকে ফের গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্যমতে, মাদকসহ বিভিন্ন অপরাধে তার নামে একাধিক মামলা রয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট বানাতে গিয়ে মোটরসাইকেল পুড়িয়ে ফেললেন শাহ আজম

আপডেট সময় : ১০:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫