Hi

০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়ম, বেতন সংক্রান্ত সতর্কবার্তা

  • মো. লিমন
  • আপডেট সময় : ০২:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৭৬ জন দেখেছে

শিক্ষক ও কর্মকর্তারা বেতন পেতে হলে অবশ্যই কর্মস্থলে উপস্থিতির সঠিক প্রত্যয়ন দিতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, কর্মস্থলে উপস্থিতির যথাযথ প্রত্যয়ন ছাড়া কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী বেতন–ভাতা তুলতে পারবেন না।

সোমবার (৮ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা জারি করা হয়। আদেশে উল্লেখ করা হয়, অনেক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক নিজ কর্মস্থলের পরিবর্তে সংযুক্তিকৃত স্থানে দায়িত্ব পালন করলেও নিয়মিত উপস্থিত থাকছেন না।

ছুটি অনুমোদন ছাড়া কেউ কেউ আইবাসের মাধ্যমে বেতন–ভাতা উত্তোলন করছেন। এতে সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে এবং কর্মচারী শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। তাই সংযুক্তিকৃত কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ভিত্তিতে বেতন–ভাতা পরিশোধ করতে হবে। কোনো ব্যক্তি অনুমোদন ছাড়া অনুপস্থিত থাকলে এবং তারপরও বেতন উত্তোলন করলে সংশ্লিষ্ট আয়ন-ব্যয় বা নিয়ন্ত্রণকারী কর্মকর্তা দায়ী হবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এই নির্দেশনা যথাযথভাবে পালন করা প্রতিটি কর্মকর্তার দায়িত্ব।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়ম, বেতন সংক্রান্ত সতর্কবার্তা

আপডেট সময় : ০২:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫