Hi

০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন

  • মো. লিমন
  • আপডেট সময় : ১০:২৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১০৩ জন দেখেছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন উঠেছে। তিনি দলের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন— এমন দাবি বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত থেকে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব খবরে দলের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, দুই সপ্তাহ আগে তিনি দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এখনো তা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি।

এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে রাতেই একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো দলের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং সংগঠনের বিভিন্ন উইংয়ের তদারকির দায়িত্বও পালন করছেন। তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।

এর আগে মধ্যরাতে কিছু অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে এনসিপির একটি সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, দলের ভেতরে পদসংক্রান্ত জটিলতা থেকেই পাটওয়ারী পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রগুলো জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি দলে যোগ দিয়ে “নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালক” পদে দায়িত্ব নিতে চান। কিন্তু বর্তমানে এ পদসংক্রান্ত দায়িত্বে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্বের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রস্তাবে মৌন সম্মতি রয়েছে বলে জানা যায়। এ কারণেই মনঃক্ষুণ্ণ হয়ে পাটওয়ারী পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে এনসিপির দফতর শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্যকে “অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করা হয়। সেখানে বলা হয়, দলের ভেতরে কোনো ধরনের পদসংক্রান্ত সংকট বা মতবিরোধ নেই। নাসীরুদ্দীন পাটওয়ারী আগের মতোই দায়িত্ব পালন করছেন এবং সংগঠনের সব কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এনসিপির নেতৃত্ব ও সাংগঠনিক স্থিতিশীলতাকে বিতর্কিত করার চেষ্টা করছে। দলটি ঐক্যবদ্ধভাবে সেই অপপ্রচারের জবাব দেবে।

এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী দলের মুখ্য সমন্বয়ক হিসেবেই দায়িত্বে আছেন এবং তিনি দলের কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন

আপডেট সময় : ১০:২৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫