Hi

০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখ খানের ঘুমও পেল নতুন রূপ!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১২৫ জন দেখেছে

বলিউড বাদশাহ শাহরুখ খান তিন দশকের বেশি সময় ধরে সিনেমাপ্রেমীদের মুগ্ধ করে চলেছেন। অভিনয়ের পাশাপাশি তার নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। সম্প্রতি তার ছেলে আরিয়ান খান ওটিটি প্রোজেক্টে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন, আর মেয়ে সুহানা অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন। পরিবারের অন্য সদস্য আব্রামসহ পাঁচজনের মধ্যে সুখী জীবন কাটাচ্ছেন কিং খান।

তবে দীর্ঘ সময় চার ঘণ্টার বেশি ঘুমানো সম্ভব হত না তার জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছেন, তিনি এখন দিনে পাঁচ থেকে ছয় ঘণ্টা ঘুমানোর চেষ্টা করছেন। কারণ, তার কাঁধে একটি অস্ত্রোপচার হয়েছে এবং দ্রুত সেরে ওঠার জন্য পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন।

শাহরুখ খান জানান, তিনি কর্মব্যস্ত থাকতে ভালোবাসেন এবং কখনো কখনো শরীর তা মানতে চায় না। তবে মনের খিদে মেটাতে তিনি পরিশ্রম করতে দ্বিধা করেন না। ২০২৩ সালে পরপর তিনটি সিনেমা মুক্তির পর বর্তমানে তিনি আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। এই সিনেমায় একেবারে পেশিবহুল চেহারায় দর্শকের সামনে হাজির হবেন শাহরুখ খান।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

শাহরুখ খানের ঘুমও পেল নতুন রূপ!

আপডেট সময় : ০৫:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫