Hi

০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ কোটি ৯০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে আরও ১৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার কিনেছে। দেশের ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাজারে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় রপ্তানিকারক ও প্রবাসী আয়ের স্বার্থ রক্ষা এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক গত জুলাই থেকে ডলার ক্রয় শুরু করেছে। এখন পর্যন্ত মোট ২৬৬ কোটি ৩০ লাখ ডলার সংগ্রহ করা হয়েছে।

সর্বশেষ ডলার কেনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে, যেখানে প্রতি ডলারের দর ছিল ১২২ টাকা ২৫ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সা।

এর আগে বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংক ধাপে ধাপে ডলার ক্রয় করেছে। ১৩ জুলাই ১৮টি ব্যাংক থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়। ১৫ জুলাই একই দরে ৩১ কোটি ৩০ লাখ ডলার এবং ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দরে এক কোটি ডলার ক্রয় করা হয়। পরবর্তী সময়ে ৭, ১০, ১৪ ও ২৮ আগস্ট, ২, ৪, ৯, ১৫ ও ২২ সেপ্টেম্বর, ৬, ৯ ও ২৪ অক্টোবর এবং সর্বশেষ ৯ ডিসেম্বর বিভিন্ন দরে উল্লেখযোগ্য পরিমাণ ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

১৪ কোটি ৯০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ১২:০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫