Hi

০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লটারি ভিত্তিক ভর্তি বাতিলের দাবি সারজিস আলমের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, লটারির মতো ‘উদ্ভট’ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি বন্ধ করা উচিত। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম লেখেন, মেধা ও প্রতিযোগিতার মর্যাদা না থাকলে শিশুরা অঙ্কুরেই পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলবে। শিক্ষা ব্যবস্থা ও কারিকুলাম থেকে শুরু করে চাকরিতে নিয়োগ পর্যন্ত সর্বত্রই মেধাভিত্তিক প্রতিযোগিতা বাস্তবতা—তাই শিক্ষা জীবনের শুরুতেই তার বিপরীত একটি প্রক্রিয়া কেন অনুসরণ করা হয়, তা বোধগম্য নয়।

তিনি আরও বলেন, লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি শিশুদের মানসিক বিকাশে বাধা তৈরি করে এবং প্রাথমিক পর্যায়ে প্রতিযোগিতার সঠিক ধারণা থেকেও তাদের দূরে সরিয়ে দেয়।

উল্লেখ্য, করোনা মহামারির সময় ২০২১ সাল থেকে সরকারি–বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম লটারির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার নিয়ম ছিল। সাম্প্রতিক বছরগুলোতে কেন্দ্রীয় লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

লটারি ভিত্তিক ভর্তি বাতিলের দাবি সারজিস আলমের

আপডেট সময় : ০৫:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫