ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ঝালকাঠির নলছিটিতে তার গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনা ঘটে শুক্রবার (১২ ডিসেম্বর) রাতের দিকে।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, “বাসায় কেউ না থাকার সুযোগে চোরেরা জানালা ভেঙে প্রবেশ করেছে। এখন পর্যন্ত আমরা ঠিক কতটা মালামাল নিয়ে গেছে, তা জানতে পারিনি।”
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয় নগর কালভার্ট রোড এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় শরিফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
জাতীয় অপরাধ প্রতিরোধ রিপোর্ট 








