Hi

০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুবলীর দায়িত্বশীলতা ও অপু বিশ্বাসের আন্তরিকতার প্রশংসায় সজল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০২:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১১৮ জন দেখেছে

অভিনেতা আব্দুন নূর সজল বর্তমানে সিনেমা নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি নায়িকা শবনম বুবলীর সঙ্গে ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। রাশেদা আক্তার লাজুক পরিচালিত এই সিনেমার শুটিং হয়েছে শেরপুরের সীমান্তবর্তী গ্রামীণ এলাকায়। শেষ লটের কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সজলের ভাষ্য, পরিচালক অত্যন্ত যত্ন নিয়ে পুরো সিনেমাটি নির্মাণ করেছেন এবং পরিচালকের নির্দেশনা অনুযায়ীই দৃশ্যগুলোর শুটিং করা হয়েছে।

শবনম বুবলীর সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বলেন, বুবলী খুবই সিনসিয়ার ও দায়িত্বশীল একজন অভিনেত্রী। দুজনের প্রথম সিনেমা হলেও কাজের সময় সেটি একেবারেই মনে হয়নি। পারস্পরিক বোঝাপড়া ভালো ছিল এবং শুটিংজুড়ে কোনো জটিলতা তৈরি হয়নি বলেও জানান তিনি।

এদিকে চলতি মাসের মাঝামাঝিতে শুরু হতে যাচ্ছে সজলের নতুন সিনেমা ‘দুর্বার’-এর শুটিং। থ্রিলারধর্মী এই সিনেমাটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ। এতে প্রথমবারের মতো সজলের বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সজল জানান, ‘দুর্বার’ গল্প ও নির্মাণশৈলীতে ভিন্ন ধরনের হবে এবং এতে দর্শকদের জন্য বেশ কিছু চমক রাখা হয়েছে।

অপু বিশ্বাসের সঙ্গে কাজের প্রস্তুতি প্রসঙ্গে সজল বলেন, অপু বিশ্বাসের অভিনয়ের অভিজ্ঞতা অনেক। চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই দুজন রিহার্সাল করেছেন। তিনি ভীষণ আন্তরিক, সংলাপ ডেলিভারির বিষয়ে দক্ষ এবং সহশিল্পীদের সহযোগিতায় সবসময় আগ্রহী। তার অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পাচ্ছেন বলেও উল্লেখ করেন সজল।

বছরের শেষ ভাগে ‘দুর্বার’-এর শুটিং শেষ করার পরিকল্পনার কথা জানিয়ে সজল বলেন, এ সিনেমার মধ্য দিয়েই তার বছরের কাজ শেষ হবে। পাশাপাশি আরও তিনটি নতুন সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সাল তার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ সময় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই অভিনেতা।

নিজের কাজ বাছাইয়ের বিষয়ে সজল বলেন, চরিত্র ও গল্পে ভিন্নতা থাকলে তবেই তিনি সিনেমায় যুক্ত হতে চান। তাড়াহুড়া নয়, বরং দিন শেষে ভালো ও মানসম্মত কাজ নিয়ে দর্শকদের সামনে থাকতে চান তিনি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

বুবলীর দায়িত্বশীলতা ও অপু বিশ্বাসের আন্তরিকতার প্রশংসায় সজল

আপডেট সময় : ০৬:০২:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫