Hi

১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন আশিক চৌধুরী

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশের পতাকা হাতে প্যারাস্যুট জাম্প করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন ৫৪ জন প্যারাট্রুপার। এই বিশেষ দলের একজন হলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি আঁকা একটি হেলমেট পরে জাম্প করবেন।

রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হচ্ছে। বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে প্যারাস্যুটিং করে একটি বিশ্ব রেকর্ড স্থাপনের উদ্যোগ নিয়েছেন।

প্রেস উইংয়ের ভাষ্য অনুযায়ী, আশিক চৌধুরীর এই জাম্পটি উৎসর্গ করা হবে গুরুতর আহত ওসমান হাদির প্রতি শ্রদ্ধা ও সংহতির প্রতীক হিসেবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় সবাইকে দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।

এই আয়োজনের অংশ হিসেবে ১৬ ডিসেম্বর সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে বিশেষ ব্যান্ড শো অনুষ্ঠিত হবে।

এরপর বেলা ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদযাপনের অংশ হিসেবে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। আয়োজকেরা জানিয়েছেন, এই ব্যতিক্রমী আয়োজন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং সর্ববৃহৎ পতাকা-প্যারাস্যুটিংয়ের দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

বিজয় দিবসে এমন আয়োজন স্বাধীনতার চেতনা ও জাতীয় গৌরবকে আরও শক্তিশালী করবে বলে আয়োজকদের প্রত্যাশা।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন আশিক চৌধুরী

আপডেট সময় : ০৭:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫