Hi

০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোনদের সম্পত্তি ফাঁকি দেওয়ার অভিযোগে মুখ খুললেন ডিপজল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১২৪ জন দেখেছে

চলচ্চিত্রের ‘মুভিলর্ড’ খ্যাত জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি নিয়ে অভিযোগ তুলেছেন তার তিন বোন। বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ডিপজল।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ডিপজল বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে ও তার পরিবারকে হেয় করার চেষ্টা করছে। তার ভাষ্য অনুযায়ী, বোনদের সামনে রেখে পারিবারিক বিষয়কে বিকৃতভাবে উপস্থাপন করে মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তিনি আরও দাবি করেন, তার বোনের ছেলে প্রিন্সও এই অপপ্রচারে জড়িত।

স্ট্যাটাসে ডিপজল লেখেন, পারিবারিক বিষয়কে প্রকাশ্যে এনে কাদা ছোড়াছুড়ি করা শুধু দুঃখজনক নয়, এটি একটি পরিবার ও একজন মানুষের সম্মানের ওপর সরাসরি আঘাত। রক্তের সম্পর্ক, মা–বাবার নাম জড়িয়ে প্রকাশ্যে মিথ্যাচার কতটা যন্ত্রণাদায়ক, তা কেবল ভুক্তভোগীরাই বোঝেন বলেও উল্লেখ করেন তিনি। নিজের কষ্ট প্রকাশ করে তিনি লেখেন, নিজের পরিবারই যখন মিথ্যা ছড়ানোর হাতিয়ার হয়ে ওঠে, তখন তা ভীষণ বেদনাদায়ক।

ডিপজলের দাবি, সারাদেশে তাকে এবং তার পরিবারকে হেয় করার জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে, যা শুধু অন্যায় নয়, বরং অমানবিক। তিনি বলেন, পরিবারের বড় ভাই মারা যাওয়ার পর এখনো দুই ভাই বেঁচে আছেন এবং তিনি নিজেই সবসময় বোনদের খোঁজখবর রেখেছেন। তার সন্তানরাও আত্মীয়দের পাশে ছিল। অথচ এখন বলা হচ্ছে, মা মারা যাওয়ার পর তারা নাকি কোনো খোঁজই রাখেননি—যা সম্পূর্ণ মিথ্যা ও হৃদয়বিদারক বলে মন্তব্য করেন তিনি।

সন্তানদের নিয়ে মিথ্যা অভিযোগ তোলায় তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন। ডিপজলের ভাষ্য অনুযায়ী, তার সন্তানরা নাকি খালাদের চিনেই না—এমন বক্তব্য একজন বাবা হিসেবে তাকে চরমভাবে অপমানিত করেছে।

মায়ের প্রসঙ্গ টেনে ডিপজল বলেন, মা জীবিত থাকাকালে তিনি সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা ও চিকিৎসার ব্যবস্থা করেছেন। নিয়মিত উন্নত চিকিৎসার জন্য মাকে ব্যাংককে নেওয়া হতো এবং তার ওষুধও বিদেশ থেকে আনা হতো। মায়ের যত্ন ও মানসিক শান্তির বিষয়ে তিনি কখনো আপস করেননি বলে দাবি করেন অভিনেতা। মাকে নিয়ে মিথ্যা বলা একজন সন্তানের অনুভূতিকে চরমভাবে আঘাত করার শামিল বলেও উল্লেখ করেন তিনি।

ডিপজলের অভিযোগ, মা মারা যাওয়ার পর তার বোনেরা খোঁজখবর রাখেননি; বরং তিনিই একাই মায়ের জানাজা, দাফন ও সব খরচ বহন করেছেন। তার গ্রামের মানুষ এ সত্য জানেন বলেও তিনি দাবি করেন।

এছাড়া, বোনের ছেলে প্রিন্স ক্যান্সারে আক্রান্ত হলে তিনি আত্মীয়তার দায়িত্ব থেকে সরে যাননি বলেও উল্লেখ করেন ডিপজল। ম্যানেজারের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানো ছাড়াও তার মেয়ে অলিজা জামাইসহ প্রিন্সদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন বলে জানান তিনি। অথচ ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠার পরও প্রিন্স মিথ্যা প্রচারণায় যুক্ত হয়েছেন বলে তার দাবি।

ডিপজল জানান, খুব শিগগিরই সব অভিযোগের বিপরীতে যথাযথ তথ্যপ্রমাণসহ বিস্তারিত বিষয় গণমাধ্যমের সামনে তুলে ধরবেন।

উল্লেখ্য, এর আগে ডিপজলের এক বোন পারভীন অভিযোগ করেন, ডিপজলসহ তিন ভাই চার বোনের প্রায় দুই হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছেন। তার দাবি অনুযায়ী, বর্তমান বাজারমূল্যে পরিবারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা, যার মধ্যে চার বোনের অংশ দুই হাজার কোটি টাকা। ভুয়া দলিল দেখিয়ে সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

বোনদের সম্পত্তি ফাঁকি দেওয়ার অভিযোগে মুখ খুললেন ডিপজল

আপডেট সময় : ০৭:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫