Hi

১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শরিফ ওসমান হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা

শরিফ ওসমান বিন হাদি। ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতা মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। তিনি বলেছেন, বর্তমানে শরিফ ওসমান হাদির যে ধরনের জটিল অস্ত্রোপচার প্রয়োজন, তা সিঙ্গাপুরে যথাযথভাবে সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনপ্রবাসী আইনজীবী ও ব্যবসায়ী সাইফ উদ্দিন খালেদ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, শরিফ ওসমান হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়ার আবেদন করেন।

সাইফ উদ্দিন খালেদের ওই পোস্ট উদ্ধৃত করে আমার বাংলাদেশ পার্টির মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু নিজের ফেসবুক পোস্টে বিস্তারিত তুলে ধরেন। সেখানে তিনি লেখেন, ওসমান বিন হাদির বর্তমান শারীরিক অবস্থার জন্য যে অস্ত্রোপচার প্রয়োজন, তার যথাযথ ব্যবস্থাপনা সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল বা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেই। তার মতে, শরিফ ওসমান হাদিকে যদি কোনোভাবে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া যায়, তাহলে শেষবারের মতো একটি কার্যকর চিকিৎসা চেষ্টা করা সম্ভব হতে পারে।

এ উদ্দেশ্যে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সহায়তা কামনা করেছেন মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। তিনি বলেন, কেউ যদি এই বিষয়ে সহযোগিতা করতে পারেন, তাহলে শরিফ ওসমান হাদির চিকিৎসা–সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র ও ট্রিটমেন্ট সামারি পাঠানো হবে। সহায়তায় আগ্রহীদের ইনবক্সে যোগাযোগ করার অনুরোধও জানান তিনি।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদি সাম্প্রতিক সহিংস ঘটনায় গুরুতর আহত হন এবং এরপর থেকেই তার চিকিৎসা নিয়ে দেশ-বিদেশে নানা আলোচনা চলছে। বর্তমানে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পরিবার, সহকর্মী ও রাজনৈতিক সহযোগীরা একযোগে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

শরিফ ওসমান হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা

আপডেট সময় : ০৭:৫৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫