Hi

০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ৩ বাংলাদেশি

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৬৬ জন দেখেছে

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। আইপিএলে খেলা মানেই কোটিপতি হওয়া, তাই এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বিশ্বের সব ক্রিকেটারের স্বপ্ন থাকে। বাংলাদেশি ক্রিকেটাররা এই আসরের প্রতি আগ্রহী, বিশেষ করে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

আইপিএলের এবারের আসরের নিলামে মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে ৯ কোটি ২০ লাখ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। এটি এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আইপিএলে সর্বোচ্চ দামের রেকর্ড। এর আগে ২০১৮ সালের আইপিএলে মোস্তাফিজকে মুম্বাই ইন্ডিয়ান্স ২ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল।

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ২০০৯ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ৬ লাখ ডলারে খেলেছিলেন, বর্তমান বিনিময়ে প্রায় ৭ কোটি ৩৩ লাখ টাকার সমমূল্য। অন্যদিকে সাকিব আল হাসান ২০১৫ সালের আইপিএলে ২ কোটি ৮০ লাখ রুপিতে কলকাতায় খেলেছিলেন। এই বছর তিনি নিলামের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ৩ বাংলাদেশি

আপডেট সময় : ০৬:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫