Hi

১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়করণের দাবিতে লংমার্চে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা, আজই সিদ্ধান্তের আলটিমেটাম

  • মো. লিমন
  • আপডেট সময় : ০৩:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ১৭৯ জন দেখেছে

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে লংমার্চের ঘোষণা দিয়েছেন। রবিবার দুপুর ২টার পর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে লংমার্চ কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে শিক্ষক নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন।

শিক্ষক নেতারা জানান, সরকারের পক্ষ থেকে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত জাতীয়করণের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সারা দেশের কয়েক লাখ ইবতেদায়ি মাদরাসার শিক্ষক দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়ে আছেন। তাদের অভিযোগ, “দাবি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় বিষয়টি দীর্ঘদিন আটকে আছে।”

বক্তারা আরও বলেন, “সরকার যদি আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দেয়, আমরা কর্মস্থলে ফিরে যেতে প্রস্তুত। কিন্তু কোনো অগ্রগতি না দেখলে লংমার্চসহ পরবর্তী কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হব।”

শিক্ষকদের দাবি, ইবতেদায়ি শিক্ষা ব্যবস্থাকে জাতীয় শিক্ষানীতির অংশ করে পুরো কাঠামোকে জাতীয়করণ করা হলে দেশের প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী হবে। তারা মনে করেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা সরকারি সুবিধার বাইরে থাকায় শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে।

এর আগে টানা ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি বাস্তবায়নে আর দেরি হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

জাতীয়করণের দাবিতে লংমার্চে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা, আজই সিদ্ধান্তের আলটিমেটাম

আপডেট সময় : ০৩:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫