Hi

০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সোহেল তাজ

  • মো. লিমন
  • আপডেট সময় : ১২:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ২১৯ জন দেখেছে

সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তানজিম আহমেদ সোহেল তাজ।

শনিবার (১৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন। দেশে ফিরে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি লেখেন, “নিজের জন্মভূমি বাংলাদেশে প্রতিবার ফিরলেই একটা অন্যরকম অনুভুতি কাজ করে— আলহামদুলিল্লাহ।”

১২ নভেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশত্যাগ

এর আগে গত ১২ নভেম্বর ভোররাত ৩টা ৫১ মিনিটে কাতার এয়ারলাইন্সের (কিউআর-৬৩৯) ফ্লাইটে কাতার হয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সোহেল তাজ।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন প্রসিকিউশন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার যাচাই–বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করে তিনি দেশ ছাড়েন।

রাজনীতির বাইরে থেকেও আলোচনায়

সোহেল তাজ দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম কর্মকাণ্ড ও ব্যক্তিগত উদ্যোগগুলো নিয়মিতভাবে আলোচনায় থাকে। বিশেষ করে যুবসমাজকে উৎসাহিত করা, স্বাস্থ্যসচেতনতা ও পজিটিভ লাইফস্টাইল নিয়ে তার বিভিন্ন পোস্ট ব্যাপক সাড়া পায়।

পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য

প্রসঙ্গত, সোহেল তাজ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সৈয়দা জোহরা তাজউদ্দীনের সর্বকনিষ্ঠ সন্তান।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে তিনি গাজীপুর-৪ আসন থেকে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি মন্ত্রিসভা ও সংসদ সদস্য — উভয় পদ থেকেই পদত্যাগ করেন।

দেশে ফিরে তিনি আবার কোনো রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হবেন কি না— তা এখনও জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় তার সক্রিয়তা ও জনপ্রিয়তা এখনো আগের মতোই উজ্জ্বল।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সোহেল তাজ

আপডেট সময় : ১২:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫