আসন্ন ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা -৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় জাতীয়বাদী যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন ঘোষণার পর টেলিভিশন এ সংবাদ শুনেই ভোলা-৪ আসনের শহর এবং বিভিন্ন পাড়া-মহল্লায় ঈদের আমেজ বইছে বিএনপি ও তাদের কর্মী-সমর্থকদের মাঝে। নেতাকর্মী ও সাধারণ মানুষরা অপেক্ষায় ছিল কখন মনোনয়ন নিয়ে ভোলায় ফিরবেন জনাব নুরুল ইসলাম নয়ন। অবশেষে বৃহস্পতিবার ঢাকা থেকে সড়ক পথে মজুচৌধুরী ঘাট। সেখান থেকে নৌপথে বেলা সাড়ে ১১টায় ইলিশা ঘাটে আসেন দক্ষিণাঞ্চল এ খবরে ভোলা জেলা ও উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা স্বাগত জানাতে উপস্থিত হয় ইলিশা ঘাটে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ লাইনে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। ধানের শীষের স্লোগান স্লোগানে মুখরিত হয়ে উঠে চরফ্যাশন এর রাজপথ।
০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোলা-৪ আসনে মানুষের ভালবাসায় সিক্ত ধানের শীষের প্রার্থী নুরুল ইসলাম নয়ন
-
মো. লিমন - আপডেট সময় : ১০:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- ৯১ জন দেখেছে
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ












