ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবৈধভাবে রাস্তা, সেতু ও ফুটপাত দখল করে দোকান স্থাপন এবং ইজিবাইকসহ বিভিন্ন গাড়ি যত্রতত্র পার্কিং করার অপরাধে পাঁচজনকে মোট ২১ হাজার টাকা অর্থদন্ড- দিয়েছেন মোবাইল কোর্ট।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান-উজ্জামান এর নির্দেশনায় ভোলা-চরফ্যাশন মহাসড়কের মনিরাম বাজার ও কুঞ্জেরহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রণজিৎ চন্দ্র দাস।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় সর্বমোট ২১,০০০/- (একুশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
আইন অমান্যকারীরা হলেন, মো: আজিজ (৩৯), পিতা- মো: ইয়াসিন, সাং- মনিরাম বাজার, টবগী, বোরহানউদ্দিন, ভোলা। মো: হাফেজ (৪০), পিতা- মো: গেদু মিয়া, মো: রফিকুল ইসলাম (৪৫), পিতা- সেরাজল হক, মো: রিয়াজ (২৪), পিতা- আব্দুল মোতালেব, মো: বিল্লাল (৩০), পিতা- মো: ইউসুফ, সাং- কুঞ্জেরহাট, বোরহানউদ্দিন, ভোলা।
এসময় অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম এবং টবগী ও কাচিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা সহযোগিতা করেন।
ভোলা-চরফ্যাশন মহাসড়ক সংলগ্ন এলাকায় যাতে কেউ পুনরায় রাস্তা ও ফুটপাত দখল করে দোকান স্থাপন বা যানবাহন পার্কিং না করে সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস বলেন, “জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
মুহাম্মদ নাজিউর রহমান রিপোর্টার, ভোলা। 











