Hi

০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশি ফলে বিদেশি ফলের চেয়ে বেশি পুষ্টি

আমরা ফলমূল খাই ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণের জন্য। শাকসবজিতেও এসব পুষ্টি উপাদান থাকে, তবে রান্নার সময় অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল নষ্ট হয়ে যায়। যেহেতু ফল রান্না করা হয় না, তাই এর পুষ্টিগুণ পুরোপুরি পাওয়া যায়।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, দেশে বছরে প্রায় ১৮ হাজার কোটি টাকার বিদেশি ফল আমদানি করা হয়। এর বড় অংশজুড়ে থাকে আপেল, মাল্টা ও আঙুর। এছাড়া ডালিম, নাশপাতি, বেরিজাতীয় ফলও আমদানি হয়। অথচ দেশীয় ফলেও রয়েছে প্রচুর ভিটামিন ও মিনারেল। বেশি অর্থ ব্যয় করে বিদেশি ফল খেলেই বেশি পুষ্টি পাওয়া যায়—এ ধারণা সঠিক নয়। দেশি ফলের সঙ্গে তুলনা করলে বিষয়টি আরও স্পষ্ট হয়।

আপেল বনাম পেয়ারা

আপেল (প্রতি ১০০ গ্রামে):
কার্বোহাইড্রেট ১৪ গ্রাম, চিনি ১০ গ্রাম, ফ্যাট ০.২ গ্রাম, প্রোটিন ০.৩ গ্রাম, ফাইবার ২.৪ গ্রাম, আয়রন ০.১২ মিগ্রা, ভিটামিন সি ৪.৫ মিগ্রা, ম্যাগনেশিয়াম ৫ মিগ্রা, পটাশিয়াম ১০৭ মিগ্রা, ক্যালসিয়াম ৬ মিগ্রা, ভিটামিন এ ৩ আইইউ, ক্যারোটিন ২৭ আইইউ, ভিটামিন কে ২.২ আইইউ।

পেয়ারা (প্রতি ১০০ গ্রামে):
কার্বোহাইড্রেট ১৪ গ্রাম, চিনি ৮.৯ গ্রাম, ফ্যাট ০.৯৫ গ্রাম, প্রোটিন ২.৫ গ্রাম, ফাইবার ৫.৪ গ্রাম, আয়রন ০.২৬ মিগ্রা, ভিটামিন সি ২২৮ মিগ্রা, ম্যাগনেশিয়াম ২২ মিগ্রা, পটাশিয়াম ৪১৭ মিগ্রা, ক্যালসিয়াম ১৮ মিগ্রা, ভিটামিন এ ৩১ আইইউ, ক্যারোটিন ৩৭৪ আইইউ, ভিটামিন কে ২.২ আইইউ।

আঙুর বনাম কাঁঠাল

আঙুর (প্রতি ১০০ গ্রামে):
কার্বোহাইড্রেট ১৮.১ গ্রাম, চিনি ১৫.৮ গ্রাম, ফ্যাট ০.১৬ গ্রাম, প্রোটিন ০.৭২ গ্রাম, ফাইবার ০.৯ গ্রাম, আয়রন ০.৩৬ মিগ্রা, ভিটামিন সি ৩.২ মিগ্রা, ম্যাগনেশিয়াম ৭ মিগ্রা, পটাশিয়াম ১৯১ মিগ্রা, ক্যালসিয়াম ১০ মিগ্রা, ভিটামিন এ ৩১ আইইউ, ক্যারোটিন ৩৭৪ আইইউ, ভিটামিন কে ১৪.২ মাইক্রোগ্রাম।

কাঁঠাল (প্রতি ১০০ গ্রামে):
কার্বোহাইড্রেট ১৯ গ্রাম, ফ্যাট ০.৬৪ গ্রাম, প্রোটিন ১.৭২ গ্রাম, ফাইবার ১.৫ গ্রাম, আয়রন ০.২০ মিগ্রা, ভিটামিন সি ১৩.৮ মিগ্রা, ম্যাগনেশিয়াম ২৯ মিগ্রা, পটাশিয়াম ৪৪৮ মিগ্রা, ক্যালসিয়াম ২৪ মিগ্রা, ভিটামিন এ ৫ মাইক্রোগ্রাম, ক্যারোটিন ৬১ মাইক্রোগ্রাম, ভিটামিন কে ২৪.২ আইইউ।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, আপেল ও পেয়ারা প্রায় সমান পুষ্টিকর হলেও কিছু ক্ষেত্রে পেয়ারা অনেক বেশি সমৃদ্ধ। একইভাবে আঙুরের তুলনায় কাঁঠাল বা কলাও পুষ্টিতে এগিয়ে। এক কেজি আপেলের দামে চার–পাঁচ কেজি পেয়ারা কিংবা এক কেজি আঙুরের দামে প্রায় ৪০টি কলা বা দুই–তিনটি বড় কাঁঠাল কেনা সম্ভব।

দেশি ফল যেমন আম, পেঁপে, আমড়া, জাম্বুরা, জামরুল ও আমলকীও ভিটামিন ও মিনারেলে ভরপুর।

সতর্কতা

বিদেশি ফল সংরক্ষণের জন্য প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, যা অনেক সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। দেশীয় ফল পাকাতে রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রেও সচেতন থাকতে হবে।

মো. ইকবাল হোসেন
জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

দেশি ফলে বিদেশি ফলের চেয়ে বেশি পুষ্টি

আপডেট সময় : ০৪:১৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫