Hi

১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গরমে ফ্যান চলছেই, কিন্তু জানেন এক ঘণ্টায় কত টাকা খরচ হয়?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৭৫ জন দেখেছে

গরমের দিনে ঘরে আরাম পেতে প্রায় সারাক্ষণই চলে সিলিং ফ্যান। অনেক সময় শিশু বা বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে একাধিক ফ্যানও একসঙ্গে চালাতে হয়। কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিলের পরিমাণ দেখে অনেকেরই চোখ কপালে ওঠে। অনেকে ভাবেন—ফ্যানই বুঝি এত বিদ্যুৎ খরচ করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আসলে ফ্যান নয়, অন্যান্য যন্ত্রপাতির ভুল ব্যবহারই বিদ্যুৎ বিল বাড়িয়ে দেয়।

বিদ্যুৎ বিশেষজ্ঞদের হিসাবে দেখা গেছে, একটি সাধারণ সিলিং ফ্যান ৭০ থেকে ১০০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে। উদাহরণস্বরূপ, যদি একটি ফ্যান ৭০ ওয়াটের হয়, তবে এটি এক ঘণ্টায় ৭০ ওয়াট বা ০.০৭ ইউনিট বিদ্যুৎ খরচ করে।

বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৭ টাকা ৫০ পয়সা। সে হিসাবে ০.০৭ ইউনিটের জন্য খরচ হবে প্রায় ৫০ পয়সা। অর্থাৎ, এক ঘণ্টা ফ্যান চালাতে খরচ মাত্র আধা টাকা। দিনে যদি ১০ ঘণ্টা ফ্যান চলে, তাহলে প্রতিদিন খরচ হবে প্রায় ৫ টাকা ২৫ পয়সা, আর এক মাসে (৩০ দিন) মোট খরচ হবে প্রায় ১৫৮ টাকা।

এই হিসাবেই বোঝা যায়, ফ্যান আসলে বিদ্যুৎ খরচের দিক থেকে বেশ সাশ্রয়ী। বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার পেছনে আসল কারণ থাকে ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন বা উচ্চ ক্ষমতার অন্যান্য যন্ত্রপাতি। অনেক সময় এসব যন্ত্রপাতি বন্ধ থাকার পরও প্লাগ ইন অবস্থায় থাকে, যা অদৃশ্যভাবে বিদ্যুৎ খরচ বাড়ায়।

বিশেষজ্ঞদের পরামর্শ, যন্ত্রপাতি সচেতনভাবে ব্যবহার করলে গরমে যেমন আরাম পাওয়া যাবে, তেমনি বিদ্যুৎ বিলও থাকবে নিয়ন্ত্রণে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

গরমে ফ্যান চলছেই, কিন্তু জানেন এক ঘণ্টায় কত টাকা খরচ হয়?

আপডেট সময় : ০৪:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫