সাবেক বিচারপতি একেএম জহুরুল হকের জ্যেষ্ঠ পুত্র জোবায়দুল হক রাসেল আজ রোববার সকাল আনুমানিক ৬ টার দিকে ঢাকাস্থ্য তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
স্থানীয় সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত ছিলেন, রাত আনুমানিক চারটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৎক্ষণাৎ ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান করেন,
জোবায়দুল হক রাসেল কে প্রাথমিক চিকিৎসা প্রদানের পরে ডাক্তার হসপিটালে এডমিট করার পরামর্শ দেন কিন্তু হসপিটালে এডমিট করার পূর্বেই তিনি তার নিজ বাসস্থানে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয়রা জানান তিনি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের সাথে রাজনীতিতে জড়িত ছিলেন এবং পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন ।
জোবায়দুল হক রাসেল এর মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা অনলাইনের মাধ্যমে শোকবার্তা জানান,
জোবায়দুল হক রাসেল কে আজ ঢাকা থেকে ফ্রিজিং কার যোগে তার বাড়ি তথা পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন এর সুলতানাবাদ গ্রামে নিয়ে আসা হবে ।
কামাল হোসাইন, রিপোর্টার পটুয়াখালী, জাতীয় অপরাধ প্রতিরোধ। 











