ভোলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপসচিব ডা. শামীম রহমানকে। তিনি বিদায়ী জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
গত শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, উপসচিব ডা. শামীম রহমানকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই আদেশে ৬জন জেলা প্রশাসককে অন্য জেলায় বদলি করা হয় এবং ৯জন নতুন কর্মকর্তাকে ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
মুহাম্মদ নাজিউর রহমান, রিপোর্টার, ভোলা। 











