সাতক্ষীরার পৌর সদরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে কিছু তরল জাতীয় পদার্থ ঢেলে আগুন জ্বালাচ্ছে।
তবে সাতক্ষীরা সদর থানা পুলিশ জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে গেলে দেখা গেছে, স্তম্ভের চারপাশে পুড়ে যাওয়ার চিহ্ন ও পেট্রোলের গন্ধ রয়েছে, তবে স্মৃতিস্তম্ভটি অক্ষত রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসেন বলেন, আগুন দেওয়ার ঘটনাটি তদন্ত করা উচিত। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সহজেই ওই যুবককে শনাক্ত করা সম্ভব।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল হক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন লাগার খবরটি সঠিক নয়। স্থাপনাচত্বরে নিরাপত্তা ব্যবস্থা করেছে থানা প্রশাসন, এবং ছাত্রদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
জেলা প্রতিনিধি,জাতীয় অপরাধ প্রতিরোধ। 











