Hi

০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে গণভোট না হলে লং মার্চের হুশিয়ারি : ডক্টর শফিকুল ইসলাম মাসুদ

আজ ১২-১১-২০২৫ ইং রোজ বুধবার সকাল ১১ টার সময় বাংলাদেশ জামায়াত ইসলামী বাউফল উপজেলা শাখার পক্ষ থেকেসংক্ষিপ্ত গণসংযোগ ও পথসভার আয়োজন করা হয়।

উক্ত গণসংযোগ ও পথসভা শেষে বাউফলের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “বাহিরের নেতা দিয়ে এ দেশ চলবে না।” তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট কার্যকলাপের মামলা তুলে নেওয়ার যে বক্তব্য কেউ কেউ দিয়েছেন, তা শহীদদের রক্তের সাথে বেইমানি করার নামান্তর।

বাউফল উপজেলা চত্বর থেকে নাজিরপুর ইউনিয়ন বাংলাবাজার সংলগ্ন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার অফিস পর্যন্ত একটি সংক্ষিপ্ত গণসংযোগ ও পথসভা শেষে তিনি এই মন্তব্য করেন।

ড. মাসুদ বলেন, যারা বাহিরের নেতা দিয়ে দেশ চালানোর কথা ভাবছেন, তারা বুঝতে পারছেন না যে এ দেশের জনগণ নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। “তারা আওয়ামী লীগ ফ্যাসিস্টদের মামলা তুলে নেওয়ার যে বক্তব্য দিয়েছে তা শহীদের রক্তের সাথে বেইমানি করার নামান্তর।”

তিনি আরও উল্লেখ করেন, “তারা তাদের নেতাকে নিরাপত্তা দিতে পারে না, তাই তিনি দেশে আসতে পারছে না। নিরাপত্তার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের রক্ত দিয়ে এ দেশের মানুষকে নিরাপত্তা দিবে।”

ড. শফিকুল ইসলাম মাসুদ অবিলম্বে গণভোটের দাবি জানিয়ে সরকারকে একটি আল্টিমেটাম দেন। তিনি বলেন “নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জাতীয় নির্বাচন দিতে হবে, নতুবা যমুনায় লংমার্চ দিবে এ দেশের জনগণ।”

তিনি দৃঢ়তার সাথে জানান, দেশের জনগণ আর কোনো প্রকার প্রহসন মেনে নেবে না এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।
বক্তব্য শেষে উপস্থিত জনতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

নভেম্বরে গণভোট না হলে লং মার্চের হুশিয়ারি : ডক্টর শফিকুল ইসলাম মাসুদ

আপডেট সময় : ০৬:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫