Hi

০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা তুলতে গিয়ে যুবকের মৃত্যু

পটুয়াখালীতে পাওনা টাকা চাইতে গিয়ে সরোয়ার হাওলাদার (৪০) নামে এক যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।গত রাত দুইটার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বানিয়াকাঠী গ্রামে ঘটে এমন ঘটনা।

স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সরোয়ারকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে একদল দুর্বৃত্ত। পরবর্তীতে গুরুতর জখম অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করা হয়। গত রাত আনুমানিক ২ টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সরোয়ার হাওলাদার পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গনি হাওলাদারের পূত্র।

স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মুসা খাঁন জানান, আমরা ডাকাডাকি শুনে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পরে আছে সরোয়ার। এরপরে তাকে হাসপাতালে পাঠাই। রাত ২ টার দিকে সে মারা যায়’

নিহতের বোন জানান, ‘আমার ভাই পাওনা টাকা আনতে গেলে একদল সন্ত্রাসী তাকে তারা করে, তিনি দৌড়ে একটি ঘরে ঢুকলে সেখানে তাকে মারধর করা হয়। আমরা এর বিচার চাই’

নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন জানান, আমার ভাই নগদ টাকার ব্যবসা করেন। ইলিয়াস নামে একজনকে টাকা দিয়েছিলেন। সে টাকা দেওয়ার কথা বলে আমার ভাইকে তার বাড়িতে নিয়ে যায়।

সেখানে বিভিন্নভাবে ঘুরানোর একপর্যায়ে চার-পাঁচজন মিলে দাও রড নিয়ে আমার ভাইয়ের ওপর হা”মলা করে। হাসপাতালে যাওয়ার আগে আমার ভাই জবানবন্দি দিয়ে গেছেন কারা হা”মলা করেছে এবং কেন করেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃতদেহ বর্তমানে বরিশালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে মাম”লা হলে আরও বিস্তারিত জানা যাবে

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

পাওনা টাকা তুলতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ১০:০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫