হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, দৈনন্দিন জীবনে কিছু ছোট অভ্যাস মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ।
১. ধ্যান ও মনোযোগ
ধ্যান বা সচেতন মনোযোগ (Mindfulness) মানসিক চাপ কমাতে ও কাজের মনোযোগ বাড়াতে সাহায্য করে। প্রতিদিন কয়েক মিনিটের ছোট অভ্যাস যেমন মনোযোগ দিয়ে হাঁটা, গাছপালার দিকে তাকানো, পাখি দেখার মতো ক্রিয়া যথেষ্ট। খাওয়ার সময় ফোন না দেখে খাবারের দিকে মনোযোগ দিলে মনোযোগ বাড়ে।
বক্স ব্রিদিং প্রয়োগ করলে কয়েক মিনিটেই স্ট্রেস হরমোন কমে এবং চারপাশ পর্যবেক্ষণ করার ক্ষমতা বৃদ্ধি পায়।
২. যথাযথ ঘুম
সুস্থ থাকার জন্য রাতে সাধারণত ৭ ঘণ্টা ঘুম সবচেয়ে উপযুক্ত। ৯ ঘণ্টার বেশি ঘুমা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। ভালো ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখে। ঘুমের মানও গুরুত্বপূর্ণ; ঘুম ভাঙা বা স্লিপিং ডিজঅর্ডার থাকলে উপকার পাওয়া যায় না।
৩. সুষম খাদ্যাভ্যাস
প্রাকৃতিক ও পুরো শস্যজাতীয় খাবার—ফল, সবজি, ডাল, বীজ—খাওয়া উচিত। প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি ও লবণ কমানো দরকার। খাবারে মনোযোগ দিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং অকারণ ক্ষুধা কমে। মাঝে মাঝে মিষ্টি খাওয়া যায়, তবে নিয়মিত না করা ভালো।
৪. দৈনন্দিন হাঁটাচলা ও হালকা ব্যায়াম
ব্যায়ামকে কঠিন মনে করার দরকার নেই। হাঁটাচলা, সিঁড়ি ব্যবহার, অফিস বিরতিতে স্ট্রেচিং বা বাগান করা—যে কোনো প্রিয় কাজই চলাফেরার অন্তর্ভুক্ত হতে পারে। দীর্ঘ সময় বসে থাকা বিপাকীয় তন্ত্রের জন্য ক্ষতিকর, তাই ছোট ছোট সময়ের হাঁটাচলা গুরুত্বপূর্ণ।
৫. দূষণ থেকে সুরক্ষা
বায়ুদূষণ, মাইক্রোপ্লাস্টিক ও রাসায়নিক থেকে রক্ষা পেতে চেষ্টা করতে হবে। এয়ার পিউরিফায়ার ব্যবহার, পানি ফিল্টার করা, প্লাস্টিকের বদলে কাচ বা স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার, রান্নাঘরে বাতাস চলাচলের ব্যবস্থা ও ঘরে-বাইরে গাছপালা রাখার অভ্যাসে দূষণের প্রভাব কমানো সম্ভব।
💡 টিপ: এই পাঁচটি অভ্যাস প্রতিদিন নিয়মিত করলে মানসিক চাপ কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এবং দীর্ঘায়ু অর্জন সহজ হয়।
মো. লিমন 














