সুনামগঞ্জের সদর উপজেলার মইনপুর এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালনায় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ শাড়ি, থ্রী-পিস ও কসমেটিকস জব্দ করেছে বিজিবি। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী মইনপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পরিত্যক্ত একটি গোদামঘর ও সুরমা নদীতে পরিত্যক্ত নৌকা থেকে মালিকবিহীন অবস্থায় ১টি ইঞ্জিনচালিত নৌকা সহ ১ হাজার ২২৯ পিস ভারতীয় শাড়ি, ২শ ৮ পিস থ্রী-পিস এবং ১শ ৯৫ পিস কসমেটিক্স জব্দ করা হয়।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নজরদারি বৃদ্ধি করেছে। জব্দকৃত চোরাই পণ্য শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি অব্যাহত থাকবে।
জাতীয় অপরাধ প্রতিরোধ প্রতিবেদন 











