Hi

০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জোহরান মামদানির জয়—‘জোহরান, তুমি অসাধারণ’ বললেন নির্মাতা মা মীরা নায়ার

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৮৬ জন দেখেছে

নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। নির্বাচিত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর মা, ভারতীয়-আমেরিকান চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার।

ভারতীয় নির্মাতা জোয়া আখতারের একটি পোস্ট মীরা নায়ার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। পোস্টে লেখা ছিল, ‘জোহরান, তুমি অসাধারণ’। সঙ্গে মার্কিন র‌্যাপার জে জেডের ‘এম্পায়ার স্টেট অব মাইন্ড’ গানটি জুড়ে দিয়েছেন তিনি।

নির্বাচনে জয়ী ঘোষণার পর আবেগঘন এক ভাষণে জোহরান মা-বাবাকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ আমি যে মানুষ হয়েছি, তা তোমাদের জন্যই। তোমাদের সন্তান হতে পেরে আমি গর্বিত।’

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্ক নগরের ১১১তম মেয়র নির্বাচিত হন। তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে ইতিহাস গড়েছেন। একই সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্মগ্রহণকারী কোনো অভিবাসী প্রথমবারের মতো নিউইয়র্কের মেয়র হলেন। এক শতাব্দীর মধ্যে জোহরান সবচেয়ে কনিষ্ঠ মেয়রও হয়েছেন।

মীরা নায়ারের চলচ্চিত্র ও অবদান
মীরা নায়ার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘সালাম বম্বে’ (১৯৮৮) অস্কারে মনোনীত হয়েছিল। ‘মনসুন ওয়েডিং’ (২০০১) ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার গোল্ডেন লায়ন জিতে নেয়। এছাড়া ‘দ্য নেমসেক’, ‘কুইন অব কাটউই’-এর মতো বিশ্বনন্দিত চলচ্চিত্রে মীরা অভিবাসন, পরিচয়সংকট ও সাংস্কৃতিক দ্বন্দ্বের গল্প বলেছেন গভীর মানবিকতায়।

জোহরানের পিতৃব্যক্তিত্ব
জোহরানের বাবা মাহমুদ মামদানি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের খ্যাতিমান অধ্যাপক। তিনি আফ্রিকান ইতিহাস, ঔপনিবেশিক ও জাতিসত্তা বিষয়ে বিশ্বজুড়ে প্রশংসিত গবেষণা করেছেন। তাঁর লেখা বইগুলোর মধ্যে রয়েছে ‘সিটিজেন অ্যান্ড সাবজেক্ট’ ও ‘হোয়েন ভিকটিমস বিকাম কিলারস’, যা ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান শিক্ষায় আলোড়ন সৃষ্টি করেছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

জোহরান মামদানির জয়—‘জোহরান, তুমি অসাধারণ’ বললেন নির্মাতা মা মীরা নায়ার

আপডেট সময় : ০১:৩৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫