Hi

০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনা রাষ্ট্রীয় কোম্পানিগুলোর রুশ তেল কেনাবেচা স্থগিত

রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রোসনেফ্ট ও লুকোয়েলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো সমুদ্রপথে রুশ তেল কেনা বন্ধ করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) একাধিক বাণিজ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

এই পদক্ষেপ এমন সময়ে নেওয়া হলো, যখন রাশিয়া থেকে সমুদ্রপথে সবচেয়ে বেশি তেল আমদানি করা দেশ ভারতও নতুন নিষেধাজ্ঞা মেনে রুশ তেল আমদানি কমানোর প্রস্তুতি নিচ্ছে। এতে মস্কোর তেল রপ্তানির ওপর চাপ সৃষ্টি হবে এবং বিশ্বের শীর্ষ আমদানিকারকদের বিকল্প সরবরাহ খুঁজতে বাধ্য করবে।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোচায়না, সিনোপেক, সিএনওওসি ও ঝেনহুয়া অয়েল নিষেধাজ্ঞার কারণে অন্তত স্বল্পমেয়াদে রুশ তেল কেনাবেচা থেকে বিরত থাকবে। এই চার কোম্পানি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

বর্তমানে চীন সমুদ্রপথে প্রতিদিন প্রায় ১.৪ মিলিয়ন ব্যারেল রুশ তেল আমদানি করে, যার বেশিরভাগই ছোট ও স্বাধীন পরিশোধক কোম্পানিগুলোর (টি-পট) মাধ্যমে কেনা হয়। তবে রাষ্ট্রীয় কোম্পানিগুলোর ক্রয়ের পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।

ভোরটেক্সা অ্যানালিটিক্স জানিয়েছে, ২০২৫ সালের প্রথম নয় মাসে চীনের রাষ্ট্রীয় সংস্থাগুলোর রাশিয়া থেকে তেল আমদানি দুই লাখ ৫০ হাজার ব্যারেলের নিচে ছিল। অন্যদিকে এনার্জি অ্যাসপেক্টস-এর হিসাবে এই পরিমাণ প্রায় পাঁচ লাখ ব্যারেল।

সূত্র: রয়টার্স

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

চীনা রাষ্ট্রীয় কোম্পানিগুলোর রুশ তেল কেনাবেচা স্থগিত

আপডেট সময় : ০৩:৪২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫