Hi

১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনে ট্রাম্পবিরোধী জনমতের জোয়ার

প্রতিবাদী স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পবিরোধী জনমত আরও জোরদার হয়েছে। নিউইয়র্কের মেয়র, নিউ জার্সি ও ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পরাজয়েই তা স্পষ্ট হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, ভোটের ব্যালটে ট্রাম্পের নাম না থাকলেও জনগণ মূলত তাঁর নীতি ও নেতৃত্বের বিরুদ্ধেই ভোট দিয়েছেন।

শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি এসব নির্বাচনে সরাসরি যুক্ত ছিলেন না। তাঁর দাবি, ‘আমি ভার্জিনিয়ার প্রার্থীকে সমর্থন করিনি, নিউ জার্সির প্রার্থীকেও খুব সহায়তা করিনি।’

তবে পর্যবেক্ষকদের মতে, ভোটের ফলাফল দেখাচ্ছে—দেশজুড়ে ট্রাম্পবিরোধী ভোট এখন আগের তুলনায় অনেক বেশি।

সিএনএনের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৪১ শতাংশ ভোটার আসন্ন কংগ্রেস নির্বাচনে ট্রাম্পের বিরোধিতা করার পক্ষে ভোট দিতে চান, যেখানে মাত্র ২১ শতাংশ তাঁর পক্ষে।

ভার্জিনিয়ায় ট্রাম্পবিরোধী ও সমর্থক ভোটের ব্যবধান ২০১৭ সালের ১৭ পয়েন্ট থেকে বেড়ে এখন ২২ পয়েন্টে পৌঁছেছে। নিউ জার্সিতেও ব্যবধান দ্বিগুণ হয়েছে—১৭ থেকে ২৮ পয়েন্টে।

বিশ্লেষকেরা মনে করছেন, ‘নো কিংস’ আন্দোলনের প্রভাব ও রিপাবলিকান ভোটারদের আগ্রহহ্রাস এই পরিবর্তনের মূল কারণ। আন্দোলনটি ট্রাম্পের কর্তৃত্ববাদী মনোভাব ও নীতির বিরোধিতায় যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এসব ফলাফল আসন্ন মধ্যবর্তী নির্বাচনের জন্য রিপাবলিকানদের সতর্ক সংকেত দিচ্ছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

স্থানীয় নির্বাচনে ট্রাম্পবিরোধী জনমতের জোয়ার

আপডেট সময় : ০৯:৩১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫