সাম্প্রতিক স্বর্ণবাজারে বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে। ২২ অক্টোবর বিকাল ৫টা ৪২ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪,০৫৪.৩৪ ডলার দাঁড়িয়েছে, যা প্রায় দুসপ্তাহের মধ্যে সর্বনিম্ন। সেই সেশনে স্বর্ণের দাম শীর্ষে পৌঁছেছিল ৪,১৬১.১৭ ডলার, কিন্তু শেষ পর্যন্ত এক দশমিক সাত শতাংশ হ্রাস হয়।
এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম ছিল ৪,১১৫.২৬ ডলার, যা গত পাঁচ বছরের মধ্যে এক দিনের সবচেয়ে বড় পতন হিসেবে রেকর্ড করা হয়। সোমবার রেকর্ড দাম ৪,৩৮১.২১ ডলার পর্যন্ত উঠেছিল, তবে পরদিন এক ধাক্কায় দাম সাড়ে পাঁচ শতাংশ কমে যায়, যা ২০২০ সালের আগস্টের পর একদিনে সবচেয়ে বড় দরপতন।
ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারের দাম ১.১ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৬৫.৪০ ডলার স্থির হয়। চলতি বছরে স্বর্ণের দাম ইতিমধ্যেই প্রায় ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ মূলত ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর প্রত্যাশা এবং ইটিএফে শক্তিশালী বিনিয়োগ প্রবাহের কারণে।
বিনিয়োগকারীরা ধারণা করছেন, আগামী সপ্তাহে মার্কিন ফেডারেল রিজার্ভ ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমাবে, যা সাধারণত স্বর্ণের চাহিদা বাড়ায়। স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান ওলে হ্যানসেন উল্লেখ করেছেন, ২০২৬ পর্যন্ত স্বর্ণ ও রৌপ্যের বাজারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় থাকবে এবং সাম্প্রতিক দরপতন মূলত স্বাভাবিক সংশোধন বা স্থিতিশীলতার ধাপ।
অন্যদিকে, রাশিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠক প্রস্তুতি চলছে। বিনিয়োগকারীরা ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠক নিয়েও নজর রাখছেন।
ধাতু বাজারের অন্যান্য অবস্থা:
-
স্পট সিলভার দাম ১.৬% কমে আউন্সপ্রতি ৪৭.৯৫ ডলার, আগেরদিন ৭.১% পতনের পর।
-
প্লাটিনাম দাম ৪.৫% বেড়ে আউন্সপ্রতি ১,৬২০.৮৩ ডলার।
-
প্যালাডিয়াম দাম সামান্য ০.১% বেড়ে আউন্সপ্রতি ১,৪০৯.৮০ ডলার।
তথ্যসূত্র: রয়টার্স
রিপোর্টারের নাম 














