Hi

০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, রাশিয়ার ওপর চাপ বাড়ছে

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তিচুক্তি আলোচনা অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইউক্রেনে চলমান সংঘাত বন্ধে দুটি রাশিয়ান তেল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন।

ন্যাটো মহাসচিব মার্ক রুট্টের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, “পুতিনের সঙ্গে কথাবার্তা হয়, কিন্তু তা কোনও দিকে এগোয় না।” এর আগেই হাঙ্গেরিতে ট্রাম্প-পুতিন বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই তেল কোম্পানিগুলো ক্রেমলিনের “যুদ্ধযন্ত্রকে অর্থায়ন” করছে। ট্রাম্প আশা প্রকাশ করেন, নতুন নিষেধাজ্ঞা মস্কোকে আলোচনায় ফিরতে বাধ্য করবে।

এছাড়া, যুক্তরাজ্যও রসনেফটলুকঅয়েলের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। রসনেফট একাই রাশিয়ার মোট তেল উৎপাদনের প্রায় অর্ধেক সরবরাহ করে, যা বৈশ্বিক বাজারের ৬ শতাংশের সমতুল্য।

বিশ্বজুড়ে এই পদক্ষেপের প্রভাব পড়বে জ্বালানি মূল্যে। রাশিয়ার প্রধান তেল ক্রেতা হলো চীন, ভারত ও তুরস্ক। ট্রাম্প ওই দেশগুলোকেও রুশ তেল আমদানি বন্ধের আহ্বান জানিয়েছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, রাশিয়ার ওপর চাপ বাড়ছে

আপডেট সময় : ০৩:৩৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫