জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল আলোচিত অভিনেত্রী পরীমনিকে নিয়ে দুটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন। সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে তিনি ছবিগুলো প্রকাশ করেন। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে পড়ে নেটিজেনদের মধ্যে।
ছবিগুলো ‘বিশ্বসুন্দরী’ সিনেমার জনপ্রিয় গান ‘তুই কি আমার হবি রে’-এর শুটিংয়ের সময়ের। পোস্টে ইমরান লিখেছেন,
“এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের একটি গান। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়িকা ছিলেন পরীমনি। গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিল।”
তিনি আরও জানান, গানটি এখন পর্যন্ত ১২৬ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।
‘তুই কি আমার হবি রে’ গানটি ইমরান ও কনা যৌথভাবে গেয়েছিলেন। গানের ভিডিওতে পরীমনি ও সিয়াম আহমেদ জুটি বেঁধেছিলেন। গানের কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি পরীমনি–সিয়ামের অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। বিশেষ করে গানটিতে পরীমনির সাজ ও লুক ছিল নজরকাড়া।
মো. লিমন 














