মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর ফেসবুকে ধানমন্ডি-৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া ছাত্র-জনতাকে ‘রাজাকার’ আখ্যা দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এই স্ট্যাটাসের পর সোশ্যাল মিডিয়ায় শাওনকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অনেকে তাকে ভারতীয় গুপ্তচর, আওয়ামী কালচারাল ফ্যাসিস্ট, বা শাহবাগি আখ্যা দিয়েছেন। নেটিজেনরা শাওনের গ্রেপ্তার এবং তার সম্পদ বাজেয়াপ্ত করার দাবি তুলেছেন।
নাসির উদ্দিন খান নামে এক ব্যক্তি শাওনকে উদ্দেশ্য করে লিখেছেন, “সাহস থাকলে আজ ৩২ নম্বর বাড়িতে যান।” মোহাম্মদ আল আমিন হোসাইন তাকে ‘শাহবাগি’ উল্লেখ করে শাস্তির দাবি করেছেন। ফজলে রাব্বি অভিনেত্রী শাওনকে ‘ভারতীয় এজেন্ট’ হিসেবে উল্লেখ করেছেন।
অনেক নেটিজেন দাবি করেছেন, শাওনের বাড়ি ধ্বংস করা হোক এবং তার ব্যাংক ব্যালেন্স বাজেয়াপ্ত করা হোক। তাদের মতে, শাওনের বক্তব্য দেশের শান্তি ও আইনশৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ।
শাওনের স্ট্যাটাস এবং নেটিজেনদের প্রতিক্রিয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মতামত প্রকাশিত হলেও অনেকেই তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
বিনোদন ডেস্ক 














