Hi

০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১ রানে ৪ উইকেট হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর টানা চার ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথেই ছিল নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি।

কিঞ্চিত যে সম্ভাবনা ছিল আজ সেটাও শেষ হয়ে গেল। শ্রীলংকার বিপক্ষে ২০৩ রানের টার্গেট তাড়ায়; শেষ ওভারের ৯ রান নিতে গিয়ে ১ রানে ৪ উইকেট হারিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

৩০০ বলে ২০৩ রানের টার্গেট তাড়ায় আজ জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু তীরে গিয়ে তরী ডুবায়। শ্রীলংকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে যায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি।

পঞ্চম ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে ইনিংসের শেষ ওভার পর্যন্ত উইকেটে থেকেও দলকে জয় উপহার দিতে পারেননি অধিনায়ক। তিনি ৯৮ বলে ৬টি চারের সাহায্যে ৭৭ রান করে ফেরেন।

শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। ৬ বলে মাত্র ৯ রান করতে গিয়ে বাংলাদেশ হারায় ৪ উইকেট। ৭ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ।

টার্গেট তাড়ায় ৯ উইকেট হারিয়ে ১৯৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে ৯৮ বলে সর্বোচ্চ ৭৭ রান করেন নিগার সুলতানা। ১০৩ বলে ৬৪ রান করে চোট নিয়ে ফেরা শারমিন আক্তার, দলের জয়ে ইনিংসের শেষ দিকে মাঠে নেমে সুবিধা করতে পারেননি।

মুম্বাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করেছে শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেছেন পেরেরা। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন স্বর্ণা আক্তার।

ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন মারুফা আক্তার। তবে চামারি আতাপাত্তুর কাউন্টার অ্যাটাকে ঘুরে দাড়াঁয় লঙ্কানরা।

টপঅর্ডার ব্যাটসম্যান হাসিনি পেরার দুর্দান্ত ব্যাটিংয়ে বড় রানের পথেই ছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষ দিকে ২৮ রানে ৬ উইকেট তুলে নিয়ে ৪৮.৪ ওভালে লঙ্কানদের গুঁড়িয়ে দেন স্বর্ণা আক্তাররা।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

১ রানে ৪ উইকেট হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ

আপডেট সময় : ০৮:৪৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫