Hi

১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে কোচিং এডুকেশন প্রোগ্রাম: বিসিবির নতুন উদ্যোগ

চট্টগ্রামে লেভেল-এ কোচিং কোর্স প্রোগ্রামের উদ্বোধন

দেশব্যাপী তৃণমূল পর্যায়ের কোচদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করতে বিসিবি বিভিন্ন বিভাগে কোচিং এডুকেশন প্রোগ্রাম শুরু করেছে। এর ধারাবাহিকতায় এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনের লেভেল-এ কোচিং কোর্স।

প্রোগ্রামটি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১৫ নভেম্বর) সকালেই উদ্বোধন করেন বিসিবি পরিচালক আহসান ইকবাল চৌধুরি। কোর্সে মোট ৩২ জন একাডেমি কোচ অংশগ্রহণ করেছেন।

এই কোর্সে আধুনিক কোচিং ধারণা, বয়সভিত্তিক ক্রিকেটারদের উন্নয়ন এবং মাঠ ব্যবস্থাপনা বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কোর্স পরিচালনার জন্য বিসিবির সিনিয়র কোচ ওয়াহিদল গণি, গোলাম ফারুক সুরু, ইমদাদ ইমদু ও নাসিরউদ্দিন সজীব প্যানেলে থাকেন। এছাড়া ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন সিজার।

উদ্বোধনী বক্তব্যে আহসান ইকবাল চৌধুরি বলেন, “দেশের ভবিষ্যৎ ক্রিকেটার তৈরিতে মানসম্পন্ন কোচই সবচেয়ে বড় ভিত্তি। তাদের দক্ষতা বাড়লে পুরো দেশ উপকৃত হবে।”

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের হেড অব অপারেশন ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, “ক্রিকেট ছড়িয়ে দেওয়ার জন্য শুধু খেলা যথেষ্ট নয়, এর শিক্ষাও জরুরি। যারা এই কোর্সে অংশ নিচ্ছেন তারা মূলত তৃণমূল পর্যায়ে কাজ করেন। তাদের দক্ষতা বৃদ্ধি দেশের ক্রিকেটকে শক্তিশালী করবে। প্রতিটি বিভাগে শক্তিশালী কোচিং কাঠামো গড়ে তুলতে আমাদের এই উদ্যোগ।”

বিসিবি এ ধরনের কোর্স চালিয়ে দেশের ক্রিকেটে আরও প্রতিযোগিতামূলক এবং উচ্চমানের কোচিং পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা করছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে কোচিং এডুকেশন প্রোগ্রাম: বিসিবির নতুন উদ্যোগ

আপডেট সময় : ০৫:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫