Hi

১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেট কনফারেন্সে আসিফের মন্তব্য: বিসিবি বাফুফের কাছে দুঃখ প্রকাশ

৯ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে বিসিবি পরিচালক আসিফ আকবর ফুটবল ও ফুটবলারদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ মন্তব্যের পর ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে চিঠি পাঠান। চিঠিতে তিনি বিসিবি পক্ষ থেকে ব্যাখ্যা চেয়েছিলেন।

চার দিন পর বিসিবি তাবিথ আউয়ালের চিঠির জবাবে জানায়, আসিফ কনফারেন্সে বিসিবি পরিচালক হিসেবে নয়, বরং জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে পরিচয় পেয়েছিলেন। চিঠিতে বলা হয়েছে, তিনি তার জেলার ক্রিকেট কার্যক্রম ও মাঠ সংক্রান্ত ব্যবহার নিয়ে দীর্ঘদিনের হতাশা ও জটিলতার প্রেক্ষিতে ব্যক্তিগত ক্ষোভ থেকে বক্তব্যটি দিয়েছেন।

বিসিবি স্পষ্ট করেছে, আসিফের মন্তব্য বোর্ডের অবস্থানকে প্রকাশ করে না। চিঠিতে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তির মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান হিসেবে ধরা হবে না। উক্ত বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিব্যক্তি।

চিঠির শেষে বিসিবি সভাপতি দুঃখ প্রকাশ করে লিখেছেন, যদি এই বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো ধরনের আঘাত বা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

ক্রিকেট কনফারেন্সে আসিফের মন্তব্য: বিসিবি বাফুফের কাছে দুঃখ প্রকাশ

আপডেট সময় : ০৮:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫