Hi

১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘমেয়াদি ক্যালেন্ডার খেলোয়াড়দের স্বার্থে অপরিহার্য: আসিফ আকবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সঙ্গীতশিল্পী আসিফ আকবর

কুড়িগ্রাম স্টেডিয়ামে শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সঙ্গীতশিল্পী আসিফ আকবর ভেন্যু পরিদর্শন করেছেন। তিনি ১৪ থেকে ১৮ বছর বয়সি খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনের সময় আসিফ আকবর বলেন, “বাৎসরিক ক্যালেন্ডার বিসিবি, বাফুফে, ন্যাশনাল স্পোর্টস ও জেলা পর্যায়েও নেই। আমরা চাই এই ক্যালেন্ডার ৫, ১০ বা ১২ বছরের জন্য পরিকল্পনা করা হোক। এতে কারো সঙ্গে কোনো সংঘাত হবে না। জাতীয় পর্যায়ে বয়সভিত্তিক ৬-৭টি টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া চলছে। এর ধারাবাহিকতায় প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্টও দ্রুত শুরু হবে।”

তিনি আরও জানান, “প্রায় ৮ মাসে খেলোয়াড়রা ১৫-২২টি ম্যাচ খেলতে পারবে, এজন্য সার্ভে করা হচ্ছে। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মের ক্রিকেট খেলা নিশ্চিত করা এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে তা ছড়িয়ে দেওয়া।”

এ সময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, সদস্যসচিব আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাব কমিটির সদস্যরা।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

দীর্ঘমেয়াদি ক্যালেন্ডার খেলোয়াড়দের স্বার্থে অপরিহার্য: আসিফ আকবর

আপডেট সময় : ০৬:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫