Hi

০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরলে মিরপুরেই ক্যারিয়ার শেষ করতে চান সাকিব আল হাসান

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৯৩ জন দেখেছে

সাকিব আল হাসান

রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে ফেরেননি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক এমপি ও বাংলাদেশের সাবেক অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান। তবে তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই খেলতে চান।

ক্রিকবাজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, “সত্যি বলতে আমি এখনও কোনও ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি। তবে আমি চাই, ঘরের মাঠেই শেষ ম্যাচটা খেলতে। এটা আমার চেয়ে বেশি আমার ভক্তদের জন্য।”

গত বছর ভারত সফরে টি–টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। এরপর টেস্ট ও ওয়ানডে ফরম্যাট থেকেও পর্যায়ক্রমে বিদায় নেওয়ার পরিকল্পনা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা বাস্তবায়িত হয়নি।

রাজনৈতিক পরিবর্তনের পর থেকে সাকিব বিদেশে অবস্থান করছেন। কোটা সংস্কার আন্দোলনের সময় নীরব থাকার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, “কিছু সাংবাদিক ও অনলাইন পোর্টাল বানানো গল্প ছড়িয়েছে, যা মানুষকে ভুলভাবে ভাবতে বাধ্য করেছে। আমি দেশের ক্রিকেটে যা করেছি, সেটা আগে কেউ করেনি—তাই হয়তো অনেকের জন্য হজম করা কঠিন ছিল।”

সাকিব আরও বলেন, “আমি স্বীকার করি, একটা সময় কিছু বিষয় আমি বুঝতে পারিনি। তখন আমি দেশের বাইরে ছিলাম, তাই পরিস্থিতিটা কঠিন ছিল। তবে এখন মানুষ বিষয়টা ধীরে ধীরে ভালোভাবে বুঝতে পারছে।”

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

দেশে ফিরলে মিরপুরেই ক্যারিয়ার শেষ করতে চান সাকিব আল হাসান

আপডেট সময় : ০৯:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫